Category: Top News
-

ঢাকায় এলেন সুইডেনের মানবাধিকার-বিষয়ক দূত ইরিনা
[ad_1] গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি। ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিসহ নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।…
-

সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো যমজ দুই শিশু
[ad_1] জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। সায়রা ৩০…
-

ইসলামাবাদে আত্মঘাতী হামলা, নিহত ১২, দায় স্বীকার পাকিস্তান তালেবানের
[ad_1] পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও সেশন আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন। এদের চারজন নারী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতে অবস্থিত বিচারিক কমপ্লেক্সের বাইরে হামলাটি চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান (টিটিপি)। তবে হামলার পেছনে ভারতের হাত আছে বলে…
-

খুলনায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
[ad_1] খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে…
-

১২ ও ১৩ নভেম্বর রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে
[ad_1] রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় “নিরাপত্তাজনিত কারণে” আগামী ১২ ও ১৩ নভেম্বর ক্লাস ও পরীক্ষা স্থগিত বা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়গুলোর পৃথক বিবৃতি থেকে এসব তথ্য জানা গেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওই দিন স্বাভাবিক…
-

রমজানের ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা, খেজুরে শুল্ক কমানোর প্রস্তাব
[ad_1] আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ১০টি খাদ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে খেজুর আমদানিতে শুল্ক ও কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মঙ্গলবার (১১ নভেম্বর) এক নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান…
-

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন হবে না: জামায়াত আমির
[ad_1] বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে জাতীয় নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর এর জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা ভদ্র ভাষায় বলছি এবং বলবোই। তবে দাবি আদায়ের ব্যাপারে হিমালয়ের মতো অটুট থাকবো। কারণ এটি বিপ্লবের দাবি। ফ্যাসিবাদের দাবি নয়। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনও…
-

সনদের বাইরের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে মানার বাধ্যবাধকতা থাকে না: বিএনপি
[ad_1] বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনও দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত…
-

শুরুর ওভারেই হাসানের আঘাত
[ad_1] প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: ২ ওভারে ৫/১ (স্টার্লিং ১*, কারমাইকেল ৪*; বালবার্নি ০) টসে হেরে ফিল্ডিংয়ে নামলেও প্রথম ওভারের চতুর্থ বলেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। তার বলে এলবিডাব্লিউ হয়েছেন ওপেনার ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)। তিনি রিভিউ নিয়েও অবশ্য রক্ষা পাননি। আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় শূন্য রানে। টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ সিলেটে সিরিজের…
-

শেখ হাসিনার বিচারে যথাযথ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ
[ad_1] মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এমন পরিস্থিতিতে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস ও তাতিয়ান ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন। আপিলে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার…