১২ ও ১৩ নভেম্বর রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে

[ad_1]

রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় “নিরাপত্তাজনিত কারণে” আগামী ১২ ও ১৩ নভেম্বর ক্লাস ও পরীক্ষা স্থগিত বা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়গুলোর পৃথক বিবৃতি থেকে এসব তথ্য জানা গেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওই দিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অনলাইনে পাঠদান চলবে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব শাটল বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সম্প্রতি রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনা ঘটেছে—এর মধ্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস গতরাতে ধানমন্ডিতে অগ্নিসংযোগের শিকার হয়। ইউল্যাব কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং আপাতত ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে চলার আহ্বান জানিয়েছে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এক জরুরি নোটিশে জানিয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে শুরু করে পরবর্তী ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ১৩ নভেম্বর সন্ধ্যায় ১৪ নভেম্বরের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে। নোটিশে আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সকল রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ১২ ও ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দপ্তর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, অনিবার্য কারণে ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোনও পরীক্ষার আয়োজন করা হবে না এবং পরবর্তীতে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট সংযোগজনিত কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানের পরামর্শে মেকআপ ক্লাসের ব্যবস্থা করবেন। বিশ্ববিদ্যালয়ের অফিস ১২ নভেম্বর খোলা থাকবে, তবে ১৩ নভেম্বর অফিস কার্যক্রম হোম অফিস ভিত্তিতে পরিচালিত হবে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবারের মেকআপ ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস ও সীমিত প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *