কারওয়ান বাজারেই ৩০ টাকার পটোল ৭০ টাকা হয়ে যায়, বললেন ক্যাবের সভাপতি

[ad_1]

পূর্বাচল ৩০০ ফুট সড়কের পাশে শাকসবজি বিক্রির একটি হাব চালু হতে যাচ্ছে বলে জানান ক্যাব সভাপতি। বলেন, ‘আগামী ১ অক্টোবর ৩০০ ফুট সড়কের পাশে একটি হাব চালু হতে যাচ্ছে। কারওয়ান বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই আমরা। সেখানে কৃষকেরা সরাসরি তাঁদের সবজি বিক্রি করবেন। তাঁদের কাছে থেকে পণ্য কিনে নিয়ে সরাসরি বাজারে চলে যাবেন খুচরা ব্যবসায়ীরা। ২০ টাকা বা তারও কমে আপনি সেখান থেকে সবজি কিনতে পারবেন।’

ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক, হুমায়ূন কবির ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঞ্জুর-ই-খোদা তরফদার, প্রচার সম্পাদক মুসা মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহা. শওকত আলী খান।

প্রশ্নে জবাবে ক্যাব সভাপতি বলেন, ‘নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙাটা আসলেই চ্যালেঞ্জ। চার-পাঁচটি করপোরেট গ্রুপের পাশাপাশি প্রচুর অদৃশ্য হাত রয়েছে। এখানে শত শত, এমনকি হাজার হাজার লোক জড়িত হয়ে যাচ্ছেন। আমরা যদি যথাযথ ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই ফরিয়া, দালাল ও আড়তদার থেকে বের হতে পারব না। বাজারে শৃঙ্খলা আসবে না।’

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *