শেরপুরে পাহাড়ি ঢলে ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, দুজনের মৃত্যু

[ad_1]

ঝিনাইগাতীর খইলকুড়া ও দীঘিরপাড় এলাকা ঘুরে দেখা গেছে, বাঁধ ভেঙে নদীর পানি ঘরবাড়ি ও জমিতে ঢুকে পড়েছে। এ কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবিকা ও সম্পদের বড় ক্ষতি হওয়ায় অনেকে সহায়তার অপেক্ষায় আছেন।

খৈলকুড়া কৃষক করিম মিয়া (৫২) বলেন, ‘বাঁধ ভাইঙ্গা নদীর পানি আমগর ফসলের জমি ও ঘরবা‌ড়িত ডুইকা পড়‌ছে। সারা বছরের পরিশ্রমের ফসল পানিতে ভাইসা গেছে। অহন কেমনে চলমু, বুঝতাছি না। আমরা সরকারের সহযোগিতা চাই।’ ক্ষতিগ্রস্ত পূর্ব খৈলকুড়া গ্রামের সাত্তার মিয়া (৬৫) বলেন, ‘আমি গরিব মানুষ, কাজ কইরা খাই। প্রতিবছরই পাহাড়ি ঢলে আমগর বাড়িঘর ভাঙে। হঠাৎ কইরা পা‌নি আয়ু‌নে কোনো রকমে খাট-শোকেজডা বাইর করেছি, আর কিছুই তুলবার পাইছি না। বাঁধটা যদি আগেই ঠিক করত, তাইলে আমগর অহন ক্ষতি হইত না। অহন কেডা দিব আমগ‌রে ক্ষতিপূরণ?’

[ad_2]

Source link