[ad_1]
বাংলাদেশ বিমানবাহিনীর এক সদস্যের গলায় কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’। এর সঙ্গে গিটার ও শেকার (রেইনস্টিক) বাজাচ্ছেন দুজন মার্কিন বিমানসেনা। পাশে থাকা আরেক মার্কিন সেনা গানের সঙ্গে গলা মেলাচ্ছেন, তাল মিলিয়ে হাততালি দিচ্ছেন আরও একজন।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিমানবাহিনীর সদস্যদের একসঙ্গে গান করার এমন একটি দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গান করার দৃশ্যটি গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে জহুরুল হক বিমানঘাঁটিতে ধারণ করা বলে জানা গেছে। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি ‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানটি মুক্তি পায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।
[ad_2]
Source link

Leave a Reply