[ad_1]
আজ এক্সে করা এক টুইটে নাকভি জানান, ‘আইসিসির আচরণবিধি আর এমসিসির “স্পিরিট অব ক্রিকেট” আইনের লঙ্ঘন হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে পিসিবি। আমরা চাই, এশিয়া কাপ থেকে তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক।’
সত্যি সত্যি এমন কিছু ঘটেছিল কি না, তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে ইএসপিএনক্রিকইনফো। তবে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা কোনো উত্তর পায়নি। যদিও এশিয়া কাপ এসিসির টুর্নামেন্ট, আইসিসির কোনো সাংগঠনিক ভূমিকা নেই। তবে ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসিই। কোনো দায়িত্ব থেকে কাউকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে হলে আইসিসিকেই হস্তক্ষেপ করতে হবে।
[ad_2]
Source link

Leave a Reply