সেদিন ৪ মিনিট আগে খবর পেয়েছিলেন পাইক্রফট, এরপর দুবাইয়ে যা ঘটেছিল

[ad_1]

পাকিস্তানের অভিযোগের পর আইসিসি জানায়, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছে। তবে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে পাইক্রফট ‘কোনোভাবেই দোষী নন’।

তাদের মতে, হাত না মেলানোর বিষয়টিতে ম্যাচ রেফারি শুধু একজন ‘বার্তা বাহকের’ দায়িত্ব পালন করেছেন। আইসিসি মনে করে, দুই অধিনায়কের হাত না মেলানোর বিষয়টি টুর্নামেন্ট আয়োজক এবং ‘যারা প্রকৃত সিদ্ধান্ত নিয়েছে’, তাদের সমাধান করার বিষয়।

আইসিসি পাইক্রফটের অপসারণের দাবি নাকচ করে পিসিবিকে ই–মেইলে জানায়, কোনো দেশের ‘অনুরোধ বা চাপে’ ম্যাচ কর্মকর্তাদের পরিবর্তন করা হলে তা এক ‘চরম বিপজ্জনক ও দুর্ভাগ্যজনক নজির’ তৈরি করবে।

আইসিসির পাইক্রফটকে দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্তে পিসিবি ‘হতাশা’ প্রকাশ করে। পাল্টা ইমেইলে তারা জানায়, যারা পাইক্রফটের অপমানজনক আচরণ প্রত্যক্ষ করেছেন, সেই সব সাক্ষীদের কাছ থেকে ‘সম্পূর্ণ প্রমাণ/ঘটনার বর্ণনা’ নেওয়া হয়নি। পাকিস্তান অধিনায়কের বা টিম ম্যানেজমেন্টের কারও সঙ্গে আইসিসির কথা না বলাকে তারা ‘একতরফা প্রক্রিয়া’ হিসেবেও উল্লেখ করে।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *