শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন | Amar Bangla BANGLADESH

[ad_1]

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে যা শেষ হবে ১৬ জুলাই।‎


মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। ‎এতে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।‎


সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে। ‎এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।


আমার বাঙলা/আরএ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *