শান্তি পদযাত্রার সময় ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

[ad_1]

শান্তি পদযাত্রার সময় ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। গুলিস্তানের জিরো পয়েন্টে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালনকালে তাকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পল্টন থানার পুলিশ।

বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে ধরে নিয়ে যায় পল্টন থানার পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগে গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন।

জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বর এ ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে আবারও বাধার মুখে পড়েন ও হেনস্তার শিকার হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তারআ ক ম জামাল উদ্দীন

সর্বশেষ বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা নামের একটি কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় যান তিনি। সেখান থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ১১ থেকে ১৬ মার্চ এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, “সকালে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে পাঠায়। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে।”

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

[ad_2]

Source link