রুমার কৈক্ষ্যংঝিড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

[ad_1]

বান্দরবানের রুমা থানাধীন কৈক্ষ্যংঝিড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।


বুধবার (৭ জানুয়ারি) সকালে তিনি ক্যাম্পে পৌঁছে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। এ সময় তিনি ক্যাম্পের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার–পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করতে হবে। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষ যেন যথাযথ পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন।


এ সময় ক্যাম্পের ইনচার্জসহ সেখানে কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আমারবাঙলা/এনইউআ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *