রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা

[ad_1]

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রামপাল মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল।


সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিৎ সরকার, রামপাল কলেজের অধ্যক্ষ হান্নান শেখ, রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রেসক্লাব রামপালের সদস্যসচিব মেহেদী হাসান, ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার ও প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগীসহ অনেকে।


সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে সবার পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হয়।


আমার বাঙলা/ রাব্বি

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *