[ad_1]
বসার জন্য রাখুন আরামদায়ক চেয়ার বা সোফা। ছোট একখানা টেবিলও রাখতে পারেন। লবিতে বসে চা-কফি খেতে কিংবা বই পড়তে চাইলে টেবিলটা কাজে আসবে।
আধুনিক ধারার অন্দরে হালকা নকশার আসবাব রাখার চল আছে। সোফার মতো গদি আছে—এমন চেয়ারও রাখতে পারেন, যাকে বলা হয় সোফা চেয়ার।
ফোম, কাপড়, রেক্সিন কিংবা কৃত্রিম চামড়া থাকতে পারে এসব আসবাবে। কাঠ, কাচ বা মার্বেল পাথর দিয়ে তৈরি হতে পারে টেবিল।
বোহেমিয়ান ধারার অন্দরে বাঁশ কিংবা বেতের আসবাব রাখতে পারেন। আসন ও কুশনে খাদি বা সুতি কাপড় ব্যবহার করা যায়।
ভিক্টোরীয় বা ধ্রুপদি ধারার অন্দরে একটু বড় আকারের ছড়ানো সোফা রাখা হয়। চেয়ার রাখলে সেটি হতে পারে আরামকেদারার মতো ছড়ানো।
[ad_2]
Source link

Leave a Reply