যুক্তরাষ্ট্রে টিকটকের নিয়ন্ত্রণ কীভাবে হবে, ট্রাম্প–সি ফোনালাপ, অক্টোবরে মুখোমুখি বৈঠক

[ad_1]

চুক্তিটি কার্যকর হলে মার্কিন-চীনা বাণিজ্য আলোচনায় বিরল সাফল্য হিসেবে বিবেচিত হবে। এই চুক্তি হলে অনেক বছর ধরে চলমান সমস্যার সমাধান হতে পারে। চুক্তিটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি টিকটক ব্যবহারকারীর ওপর কী প্রভাব ফেলবে এবং বিনিময়ে চীন কী পাবে, সে বিষয়ে এখনো অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে।

হোয়াইট হাউস ও চীনা সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বেইজিং ভরসা করছে সময় ও এই বিষয়ে মানুষ কী মনে করছে তার ওপর। অন্যদিকে ওয়াশিংটন দৌড়াচ্ছে টিকটক-সংক্রান্ত শিরোনাম আর এক শীর্ষ সম্মেলনের পেছনে। থিঙ্কট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির জ্যেষ্ঠ গবেষক ক্রেইগ সিঙ্গলটন বলেন, ভবিষ্যতে আরও সাফল্য আসবে, এমন আশা করছেন তাঁরা। বলেছেন, ‘আমার মনে হয়, বর্তমান পরিস্থিতি নিয়ে চীনারা গভীরভাবে সন্তুষ্ট।’

এদিকে ট্রাম্প টিকটক-সংক্রান্ত আইন কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁর প্রশাসন টিকটকের জন্য নতুন মালিক খুঁজছে। শুধু সে কারণেই নয়, তিনি আরও আশঙ্কা করছেন, অ্যাপটি নিষিদ্ধ করা হলে বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারী ক্ষুব্ধ হবেন এবং রাজনৈতিক যোগাযোগে বিঘ্ন ঘটবে।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *