মিশিগানের গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫

[ad_1]

যুক্তরাষ্ট্রের মিশিগানের চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮ জন। পুলিশ জানিয়েছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) প্রার্থনার সময় এক বন্দুকধারী গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে গুলি চালায় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসের ওপর এ হামলাটি ঘটে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে। শহরটি ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত। রবিবারের প্রার্থনা সভায় শত শত মানুষ উপস্থিত থাকার সময় এই ঘটনা ঘটে।

হামলার ঘটনাস্থলে জরুরি কর্মীরা। ছবি: রয়টার্স।

হামলাকারী শনাক্ত হওয়া থমাস জেকব স্যানফোর্ড মিশিগানের বার্টন এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী স্যানফোর্ড পরে চার্চের পার্কিং লটে পুলিশের গুলিতে নিহত হয়।

কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ বা লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে তদন্ত করছে, তবে এখনও হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনি রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, আগুনে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এর আগে প্রধান রেনি জানান, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে প্রার্থনা সভায় শত শত মানুষ উপস্থিত থাকার সময় বন্দুকধারী গাড়ি চালিয়ে ভবনের ভেতর ঢুকে পড়ে।

এরপর হামলাকারী অ্যাসল্ট-স্টাইল রাইফেল দিয়ে গুলি চালাতে থাকে এবং চার্চের ভেতরে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাকে নিষ্ক্রিয় করে। স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে অর্থাৎ গুলি শুরু হওয়ার মাত্র আট মিনিট পর, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *