[ad_1]
ভোটের প্রচার শুরু করতে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযানে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়িতে অবস্থান শেষে শহরের একটি হোটেলে রাত্রিযাপন করবেন।
রাজনীতি
জার্নাল ডেস্ক
ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযানে নামার লক্ষ্যে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তাঁর স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে গণমাধ্যমকে বলেন, “বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। তিনি হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।”
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ কয়েকশ নেতাকর্মী।
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হযরত শাহজালাল (র.)–এর মাজারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জিয়ারত শেষে তিনি যাবেন খাদিমনগরে হযরত শাহপরানের মাজারে।
মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তারেক রহমান। সেখানে কিছু সময় অবস্থানের পর তিনি শহরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে উঠবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর তিনি দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন।”
বাংলাদেশ জার্নাল / এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

[ad_2]
Source link
Leave a Reply