[ad_1]
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ব্যক্তি। তার নাম রবীন্দ্রনাথ চন্দ্র সন্ন্যাসী (৭৫)।
জানা যায়, সোমবার সকালে উপজেলা জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের মৃত অমূল্য চন্দ্র সন্ন্যাসীর পুত্র রবীন্দ্রনাথ চন্দ্র সন্ন্যাসী জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের সামনে টুংগীপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
স্বজনরা জানান, রবীন্দ্রনাথের সাথে তার পরিবারের লোকজনের মনোমালিন্য চলছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে রেলওয়ে ফুটবল মাঠের সামনে রেললাইনের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় রাজশাহী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি আসামাত্র তিনি ঝাঁপ দেন। এতে সাথে সাথে তিনি মারা যান।
আমারবাঙলা/এফএইচ
[ad_2]
Source link

Leave a Reply