[ad_1]
শিলান্যাস অনুষ্ঠানের ঠিক আগে কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রীর ‘আদানি–প্রীতির’ অভিযোগ তুলে বলেন, বিনা পয়সায় পাওয়া জমিতে তাপবিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি গোষ্ঠী বিহারের মানুষের কাছে বিদ্যুৎ বেচবে ইউনিটপ্রতি ৬ টাকা ৭৫ পয়সায়। এটা হলো বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ‘ডাবল লুট’।
পবন খেরা বলেন, ঠিক এভাবে মহারাষ্ট্র বিধানসভার ভোটের আগে বিজেপি ধারাভি প্রকল্প ও বিদ্যুৎকেন্দ্র তুলে দিয়েছিল আদানির হাতে। ছত্তিশগড়েও ভোটের আগে পাইয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন প্রকল্প। এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে।
কংগ্রেস নেতা ও মুখপাত্র পবন খেরা বলেন, যখনই বিজেপি বুঝতে পারে ভোটে গড়বড় হতে পারে, তখনই তারা আদানিদের কিছু না কিছু পাইয়ে দেয়। এবার বিহারের ভাগলপুরে তাপবিদ্যুৎকেন্দ্র পাইয়ে দেওয়া হচ্ছে। কারণ, বিজেপি বুঝতে পারছে এবার তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না।
[ad_2]
Source link

Leave a Reply