পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা নেজামে ইসলাম পার্টির

[ad_1]

জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অন্য দাবিগুলো হলো জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, গণহত্যার বিচার, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) তৈরি এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল।

[ad_2]

Source link