[ad_1]
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর উদ্ধার শুরু, সারারাত লাগবে
বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে। এতে ৬৬ জন আহত হন এবং উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় দুর্ঘটনাস্থলে ঈশ্বরদী জংশন ও পার্বতীপুর থেকে আসা রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হয়। এর আগে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছান।
সেখানে দায়িত্বরত একজন রেলওয়ে কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “মাত্র কাজ শুরু হল। বগিগুলো লাইনে তুলতে তুলতে সারারাত লেগে যেতে পারে। বগি তুলে লাইন ক্লিয়ার করতে করতে হয়ত (বৃহস্পতিবার) সকাল ৯-১০টা বেজে যেতে পারে।”
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। বেলা ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনে থামে। সেখান থেকে ট্রেনটি তিলকপুর স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে।
কিছু সময় পর আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইন থেকে বেরিয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতাল-এ ২০ জন চিকিৎসাধীন। ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয় জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঈদযাত্রার চূড়ান্ত সময়ে বুধবার দুপুরে এ দুর্ঘটনার পর উত্তরবঙ্গের যাত্রীরা, বিশেষ করে যারা রাতে যাত্রা করবেন তারা ভ্রমণ নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন।
কারণ সান্তাহার জংশন-এর এই পথ দিয়েই উত্তরবঙ্গের ট্রেনগুলো চলাচল করে। দুর্ঘটনার পর থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এই অবস্থার মধ্যে রেলওয়ে মন্ত্রণালয় যাত্রীদের ঈদযাত্রার কথা বিবেচনায় নিয়ে বিকল্প পদ্ধতিতে ঢাকা-উত্তরবঙ্গ পথে ট্রেন চলাচলের সিদ্ধান্ত জানিয়েছে।
তাদের মতে, পঞ্চগড় থেকে আসা এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীরা দুর্ঘটনাস্থলের দুই প্রান্তে নেমে একে অপরের ট্রেনে উঠে যাত্রা সম্পন্ন করবেন।
ঈদের মধ্যে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

[ad_2]
Source link
Leave a Reply