নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বর্তমান সরকার এমপি: খোকন 

[ad_1]

মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গন-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।


এসময়ে নদী ভাঙ্গনে শিকার অসহায় মানুষের পাশে থাকবে বর্তমান সরকার বলে জানান তিনি।


শনিবার (৯ মে) সকালে উপজেলা বাঁশগাড়ী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানান তিনি।


এমপি খোকন তালুকদার উপস্থিত জনতাকে বলেন, নদী ভাঙনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, আমরা সেটি বুঝতে পারছি। জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার হবে। এসময়ে ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দান তিনি।


এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আমার বাঙলা/আরএ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *