নতুন গানে সাবিনা ইয়াসমিন | Amar Bangla BANGLADESH

[ad_1]

বয়স ৭১ বার্ধক্যজনিত কারণে নানা অসুখের সঙ্গে লড়তে হয়েছে, হচ্ছে, তবু গানটাই যে তার প্রাণ তাই শারীরিক ও মানসিকভাবে ভালো অনুভব করলেই থাকেন গানে তিনি সাবিনা ইয়াসমিন।


ফের কণ্ঠে তুললেন নতুন গান শনিবার ঢাকার একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি, গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ, সুর-সংগীতে জীবন ওয়াসিফ, এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।


নতুন এ গান নিয়ে একটি ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরো ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরো গান হবে আমার।’


আমার বাঙলা/ রাব্বি

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *