তানজিমের জোড়া আঘাতে ৮ উইকেট নেই আফগানিস্তানের

[ad_1]

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৫ ওভারে ৯৮/৮ (রাসুলি ১৫*, মুজিব ০*; ইব্রাহিম ৭, গুরবাজ ১২, তারাখিল ১১, অটল ২৮, ওমরজাই ৩,নবী ১, রশিদ ১২,আহমদজাই ০)

বাংলাদেশের নিয়মিত আঘাতে উইকেটের মিছিল চলতে থাকে আফগানদের। তার পরও রশিদ খান নেমে মারমুখী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫তম ওভারে তাকে ক্যাচ আউট করান তানজিম হাসান সাকিব। রশিদ ৭ বলে আউট হন ১২ রানে। পরের বলে তানজিম তুলে নেন নতুন ব্যাটার আব্দুল্লাহ আহমদজাইকেও (০)। তাতে ৯৮ রানে ৮ উইকেট হারায় আফগান দল।  

নবীকে বোল্ড করলেন নাসুম

ওমরজাই আউট হওয়ার পরের ওভারে নাসুমের আঘাতে বোল্ড হন মোহাম্মদ নবীও। গুরুত্বপূর্ণ ব্যাটারের আউটে আরও বিপদ বাড়ে আফগানদের। এক রানের ব্যবধানে ষষ্ঠ উইকেট হারায় তারা। দলীয় ৮২ রানে নবী বিদায় নেন ১ রান করে।  

ওমরজাইকে ফেরালেন রিশাদ, পঞ্চম উইকেট হারালো আফগানিস্তান

নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানদের রান বাড়তে দিচ্ছে না বাংলাদেশ। তাতে চাপ বাড়ছে ব্যাটারদের। সেই চাপের মুখে নতিও স্বীকার করছেন তারা। ১১.৩ ওভারে রিশাদের বলে স্লগ সুইপ করতে গিয়ে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন ওমরজাই। ৩ রানে বিদায় নেন তিনি। 

সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার অটল

৩৯ রানে তৃতীয় উইকেট পতনের পর হাল ধরার চেষ্টা করেছিলেন সেদিকুল্লাহ অটল। ১০ ওভারে তার ব্যাটে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৩। ১১তম ওভারে আক্রমণে এসেই অটলকে ক্যাচ আউট করেন সাইফউদ্দিনের। তার বলে মেরে খেলতে গিয়ে তানজিদ তামিমকে ক্যাচ দেন অটল। তার ২৩ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়। 

পাওয়ার প্লের শেষ ওভারে সাইফউদ্দিনের শিকার তারাখিল

পাওয়ার প্লেতেই আফগানদের ব্যাক ফুটে রেখেছে বাংলাদেশ। শরিফুল, নাসুমের পর ষষ্ঠ ওভারের শেষ বলে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়েছেন তারাখিল। তাতে ৬ ওভারে ৩৯ রানে পতন হয়েছে ষষ্ঠ উইকেটের। তারাখিল সাইফউদ্দিনের ফুলটস বলে বোল্ড হয়েছেন ১১ রানে। তার ১৩ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা।  

গুরবাজকে ফেরালেন নাসুম

শরিফুলের আঘাতের পরের ওভারে আঘাত হানেন নাসুম। তার বলে ১২ রানে বিদায় নেন বিপজ্জনক গুরবাজ। তিনি আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। নাসুমের প্রথম বলে মেরে খেলতে গিয়ে শামীমের তালুবন্দি হন তিনি। 

শরিফুলের আঘাতে ফিরলেন ইব্রাহিম

প্রথম দুই ওভারে ২০ রান তুলে ফেলেন আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তৃতীয় ওভারে এসে ইব্রাহিমকে ক্যাচ আউটে ফিরিয়েছেন শরিফুল। তার শর্ট লেংথের বলে মেরে খেলতে গিয়ে ৭ রানে কাটা পড়েন ইব্রাহিম। তার ৬ বলের ইনিংসে ছিল ১টি চার। 

শেষ টি-টোয়েন্টিতেও বোলিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ

শারজায় এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে তারা আজ আফগানিস্তানের বিপক্ষে আবারও টস জিতে বোলিং নিয়েছে। 

বাংলাদেশ সিরিজ জেতায় আফগানদের টানা জয়ের রেকর্ডে ছেদ পড়েছে। ২০১৫ সালের পর মরুর বুকে প্রথমবার দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ হার দেখেছে রশিদ খানরা। তার আগে জিতেছে টানা ৯টি সিরিজ। 

 একাদশে কারা

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। একাদশে নেই মোস্তাফিজুর রহমান। তার জায়গায় এসেছেন তানজিম হাসান সাকিব। আফগানদের দলেও পরিবর্তন একটি। নূর আহমেদ খেলছেন না, তার জায়গায় অভিষেক হচ্ছে বশির আহমেদের। 

বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *