জমিসহ মমতাজের তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

[ad_1]

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ ৩টি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


মমতাজ বর্তমানে কারাগারে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। আছে মানি লন্ডারিংয়ের অভিযোগ। এই অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, মমতাজের রাজধানীর ডিওএইচএসের একটি ও মানিকগঞ্জের দুটি বাড়ি জব্দের আদেশ হয়েছে। এ ছাড়া তাঁর ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জমি ঢাকা ও মানিকগঞ্জে অবস্থিত।

সম্পত্তি জব্দের আবেদনটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক।


আবেদনে বলা হয়, মমতাজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। অভিযোগ অনুসন্ধানের জন্য দল গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে মমতাজের উল্লিখিত সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাবেক সংসদ সদস্য মমতাজ আত্মগোপনে ছিলেন। গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।


আমারবাঙলা/এসএ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *