জমকালো আয়োজনে বিয়ে সারলেন টেইলর সুইফট

[ad_1]

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (স্থানীয় সময়) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


টেলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়ম ভেঙে তাদের বিয়েতে কনে বা বরের বন্ধুদের কোনো দল ছিল না। অর্থাৎ, সাধারণত কনের পাশে যে ‘ব্রাইডসমেইড’ এবং বরের পাশে যে ‘গ্রুমসমেন’ নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে তেমন কেউ ছিলেন না।


ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই ‘শতাব্দীর সেরা বিয়ে’ বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু ব্যবহার করা হয়।


আমার বাঙলা/ রাব্বি

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *