[ad_1]

ছিনতাইকারী দলের হাতে পুলিশ খুনে ১০ জনের যাবজ্জীবন
চট্টগ্রামের আমবাগান এলাকায় এক যুগ আগে ছিনতাইকারী দলের হাতে পুলিশ সদস্য খুনের ঘটনায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান সোমবার এই রায় দেন।
জার্নাল ডেস্ক

দণ্ডিত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।
এ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে বলেন, আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। রায়ে ১০ আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার আড়াই লাখ টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদেশ দিয়েছে আদালত।
২০১৩ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগার পাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর কাছে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবদুল কাইয়ুম ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনা দেখতে পেয়ে বাধা দিতে গেলে সেদিন ছিনতাইকারী দল পুলিশের দলের উপর হামলা চালায়। ওই ঘটনায় আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন।
ওই ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেছিল পুলিশ। তদন্ত শেষে ১০ জনের বিচার শুরু হয়। মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণে শেষে সোমবার রায় দিল আদালত।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ (function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ _atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();
[ad_2]
Source link

Leave a Reply