চিম্বুক ক্যাম্প পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার

[ad_1]

বান্দরবান সদর থানাধীন চিম্বুক পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পুলিশ সুপার চিম্বুক পুলিশ ক্যাম্প পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।


এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনগণ যেন যথাযথ ও মানসম্মত পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।


পরিদর্শনকালে চিম্বুক পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ সংশ্লিষ্ট ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


আমারবাঙলা/এনইউআ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *