চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

[ad_1]

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।


রোববার বিকেলে জেলার শিবগঞ্জের পারদিলালপুর পূর্বপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আসমাউল হুসনা। তিনি জানান, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে লুটপাট করা হয়।


এছাড়া প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজকেরা বেগম, মোজাম্মেল হক, শহিদুল ইসলামসহ অন্যরা।


আমারবাঙলা/এসএবি

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *