[ad_1]
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি শরিফুল ইসলাম পাটোয়ারী বলেন, শুধু সেনাবাহিনীর ওপর ভরসা করে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক রয়েছে। পুলিশ প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি করে তারপর নির্বাচনের আয়োজন করা হলে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাকিলা শারমিন বন্যা বলেন, ‘সনাক সঠিক সময়ে স্বচ্ছ ও কারচুপিমুক্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে। ভোটকেন্দ্র দখল করে কারচুপি করে অন্যের ভোটাধিকার হরণ করা, সহিংসতা সৃষ্টি বন্ধ করতে হবে। ভোট গ্রহণের সঙ্গে যাঁরা থাকবেন, তাঁদের নিরপেক্ষ হতে হবে। অন্যথা ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের এত রক্ত, এত ত্যাগ সব বিফলে যাবে।’
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি শুধু কাগজে–কলমে না থেকে জনগণের কল্যাণে বাস্তবমুখী হতে হবে বলে মত দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা আহ্বায়ক খাইরুল আনাম। বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা বেগম বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে প্রতিটি রাজনৈতিক দলে অন্তত ৩০ শতাংশ নারীদের পদ রাখার দাবি করে আসছি। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে নারীদের জন্য অতিরিক্ত ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিত্বের দাবি রাখছি।’
[ad_2]
Source link

Leave a Reply