চট্টগ্রাম আধিপত্য নিয়ে হত্যাকাণ্ড: পলাতক আসামি গ্রেফতার

[ad_1]

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে র‌্যাব-৭ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ডিউক বন্দর থানার দক্ষিণ হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বন্দর থানার বরখানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আ.এম. মোজাফ্ফর হোসেন।

মো. হোসেন জানান, গত ১ মার্চ সল্টগোলা ক্রসিংয়ে মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদযাপনের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিউক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে মহিউদ্দিনকে কুপিয়ে আহত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের পরিবার বন্দর থানায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিউককে আটক করা হয়েছে এবং তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *