খুলনা – উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

[ad_1]

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে বিকাল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


রোববার (৭ জুন) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। ‎এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।


স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিন ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পরে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কার্যক্রম শুরু করে। সাড়ে ৯ ঘণ্টার পর বিকাল সাড়ে ৩টার দিকে সেগুলো উদ্ধার করা হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *