কোতোয়ালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার | Amar Bangla BANGLADESH

[ad_1]

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল রোববার (১ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আদালতের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. রোকন উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রোকন উদ্দিন চৌধুরী (পিতা—মৃত ইছহাক) চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার জেকে টাওয়ারের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ২২৮৬/২৪ (প্রসেস নম্বর ১৯৯০/২৬) ও সিআর মামলা নম্বর ২৯২৫/২৩ (প্রসেস নম্বর ১৯৮৯/২৬)–সহ দুটি সিআর মামলায় সাজা পরোয়ানা জারি ছিল।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আমারবাঙলা/এনইউআ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *