[ad_1]
কক্স বলেছেন, রবিনসন বামপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন বলে তদন্তকারীরা ধারণা করছেন। কক্স বলেন, ‘এই হত্যাকারীর সঙ্গে স্পষ্টতই বামপন্থী মতাদর্শের একটা সংযোগ ছিল।’
তিনি বলেন, রবিনসন যেহেতু তদন্তে সহযোগিতা করছেন না, তাই তাঁর পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বিষয়গুলো জানাচ্ছেন।
গত শনিবার কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিনসনের সঙ্গে এক ট্রান্সজেন্ডার ব্যক্তির সম্পর্ক রয়েছে। খবরটি যুক্তরাষ্ট্রের উগ্র-ডানপন্থী অ্যাকটিভিস্টদের অনেকের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
রক্ষণশীল ইনফ্লুয়েন্সার লরা লুমার শনিবার বলেছেন, ‘ট্রান্স (রূপান্তরিত হওয়া) আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে ঘোষণা করা হোক।’
একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক একাধিক পোস্ট শেয়ার করেছেন। সেখানে জেন্ডার রূপান্তরের চিকিৎসা নিষিদ্ধ করার দাবি করা হয়েছে এবং বামপন্থী মতাদর্শের সমালোচনা করা হয়েছে।
[ad_2]
Source link

Leave a Reply