[ad_1]
জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার হলেন পুত্র সন্তানের বাবা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে সাব্বিরের নিজের জেলা মাগুরার একটি প্রাইভেট ক্লিনিকে তার স্ত্রী নাসরুমা নাসির বিথি পুত্র সন্তানের জন্ম দেন। বর্ত মানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সাব্বির। সন্তানের নাম রাখা হয়েছে শেখ মো. সায়ান আহমেদ।
অপারেশন সম্পন্নকারী চিকিৎসক ডা. তপন কুমার জানান, “অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।”
এর আগে ২০২১ সালের ২০ জুন বাবা দিবসে অভিনেতা সাব্বির আহমেদ ও নাসরুমা নাসির বিথির ঘরে কন্যা সন্তান জন্ম নেয়। তার নাম শেখ তাসনিম আহমেদ সাবিহা।
দম্পতির বিয়ে হয় ২০২০ সালের ২০ আগস্ট।
নতুন অতিথির আগমনে পরিবারে আনন্দের ছোঁয়া লেগেছে। সাব্বির আহমেদ সবার কাছে নবজাতক ও মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
[ad_2]
Source link

Leave a Reply