একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা

[ad_1]

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ-এর পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।


বুধবার রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।


শ্রদ্ধা নিবেদনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের অবদান গভীরভাবে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।


মহান একুশের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।


আমারবাঙলা/এনইউআ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *