একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

[ad_1]

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা। সোনার দাম আবার দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে।


আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে।


নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়।


নতুন দাম অনুযায়ী;-


২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।


আমারবাঙলা/এসএ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *