আশ্রয়ন প্রকল্পে অভিযান, চারটি এয়ারগান উদ্ধার র‍্যাবের

[ad_1]

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে র‍্যাব-৯। অভিযানে ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা চারটি এয়ারগান উদ্ধার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় কাউকে আটক করা কিংবা কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় র‍্যাব।

পরে উদ্ধারকৃত এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৯। র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমারবাঙলা/এসএবি

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *