[ad_1]
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন জানান, শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা, মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে জানানো হয়েছে, নির্মাণকাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
বাংলাদেশ জার্নাল/জে
[ad_2]
Source link

Leave a Reply