[ad_1]
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন দেশের আলোচিত মডেল তানজিয়া জামান মিথিলা। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় এক জমকালো আয়োজনের মাধ্যমে এই খেতাব জেতেন তিনি। মিথিলাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল।
সেই পোশাকে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে পিয়া জান্নাতুল
মজার বিষয় হলো, সানায়া কুটরের যে পোশাকটি পরে পিয়ার হাত থেকে মিথিলা বিজয়ের মুকুট পরেছেন, সেই ড্রেসটিই পরে পিয়া মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে অংশ নিয়েছিলেন। সে সময় ওই পোশাকটি নিয়ে বেশ আলোচনা হয়।
যাই হোক, এবার আসা যাক মিথিলার মিস ইউনিভার্স যাত্রা প্রসঙ্গে। জানা গেছে, মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স-এর মূল আয়োজনের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মঞ্চে মিথিলাকে বিজয়ীর মুকুট পরিয়ে দিচ্ছেন তমা মির্জা ও পিয়া জান্নাতুল
এখানেও মজার বিষয় আছে। ২০২০ সালে এই একই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিথিলা। তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে সেবার মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নিতে পারেননি তিনি। ২০২৫ সালে আবার মুকুট জিতে তিনি ইতিহাস গড়লেন। এই একই ধরনের রেকর্ড রয়েছে বলিউড তারকা উর্বশী রাওটেলার। তিনিও দুই বার মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন।
প্রথমবার মিস ইউনিভার্সে যোগ দিতে না পেরে তিনি কয়েক বছর পর আবারও মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখেন এবং জয়ী হয়ে ফাইনালি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। বিশ্বসুন্দরীর মুকুট পরতে না পারলেও তিনি টপ ৫-এ জায়গা করে নেন এবং মিস ডিভা ক্যাটাগরিতে খেতাব জয় করেন।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৫-এর মঞ্চে উর্বশী রাওটেলা
এদিকে, আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে মিথিলা বলেন, ‘আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব আমি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।’
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর বিজয়ীর মুকুট পরে মিথিলার ফটোশুট
মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম বলেন, ‘মিস ইউনিভার্স কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য উদ্যাপনের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি। এটি শুধু তরুণীদের অনুপ্রাণিত করে না, বরং বিশ্বমঞ্চে তাদের প্রতিভা ও মনোবল প্রদর্শনের নতুন দ্বার উন্মোচন করে।’
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর বিজয়ীর মুকুট পরে মিথিলার ফটোশুট
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
[ad_2]
Source link

Leave a Reply