[ad_1]
নাহিদ সাংবাদিকদের বলেন, পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর যাঁরা জুলাই গণ–অভ্যুত্থানসহ গুমের ঘটনায় যুক্ত, তাঁদের বিচারের আওতায় আনতে হবে। কোনো বাহিনীর কেউ যাতে পার পেয়ে না যায়। কারণ, তাঁরা দেখেছেন, গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। তিনি নিজে অভিযোগ দিয়েছেন ডিজিএফআইয়ের যে অফিসাররা তাঁকে তুলে নিয়ে গেছেন, হেনস্থা করেছেন, তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, র্যাবে যাঁরা ছিলেন, ডিজিএফআইয়ে যাঁরা ছিলেন, তাঁরা গুমের ঘটনায় এবং জুলাই গণ–অভ্যুত্থানে ঘটনায় নেতিবাচক ভূমিকা পালন করেছেন। রামপুরা, বাড্ডার ঘটনায় বিজিবিতে একজন সেনা কর্মকর্তাকে দেখা গেছে। তাঁদের কিন্তু এখনো গ্রেপ্তার করা হচ্ছে না।
ফলে সরকার, ট্রাইব্যুনাল ও আদালতের কাছে আবেদন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যে অপরাধী, তাঁকে যেন আইনের আওতায় আনা হয়। তিনি কোন বাহিনীর, সেটা যাতে দেখা না হয়। যাঁরা জনগণের ওপরে এই (জুলাই) হত্যাকাণ্ড চালিয়েছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছেন, ক্ষমতায় থাকতে সহায়তা করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।
[ad_2]
Source link

Leave a Reply