Category: Top News
-

‘নতুন কুঁড়ি’র সমাপ্তি, জানা গেলো বিজয়ীদের নাম
[ad_1] তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে তথ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে। ১৫ নভেম্বর এই তালিকার বিস্তারিত প্রকাশ করা হয়। সারা দেশের হাজারো শিশু অংশ নেয় এবারের আসরে। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয়…
-

গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
[ad_1] কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে পুলিশ। দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৮৫ জনসহ ৩৬৭ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত দুই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।…
-

রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে: মামুনুল হক
[ad_1] বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ। আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনও ধরনের দ্বন্দ্ব বা ষড়যন্ত্র চলতে দেওয়া যাবে না। দেশের আগামী রাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। এক্ষেত্রে জুলাই বিপ্লবের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর…
-

গ্রেফতার দুজন ৫ দিনের রিমান্ডে
[ad_1] ঢাকার হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আশরাফুল হক নামে রংপুরের এক ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় গ্রেফতার জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার প্রেমিকা শমীমা আক্তার ওরফে কহিনুরের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ডের আদেন দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের…
-

বিচারকের ছেলেকে হত্যা: পাঁচ দিনের রিমান্ডে লিমন
[ad_1] রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের…
-

সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘দ্য সোল অব জুট’ আন্তর্জাতিক প্রদর্শনী
[ad_1] দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনের সমন্বয়ে ঢাকায় আন্তর্জাতিক মানের এক প্রদর্শনী ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শুরু হতে যাচ্ছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পিএলসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে এই প্রদর্শনী হবে। সোমবার (১৭–১৯ নভেম্বর) তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের…
-

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন মহুয়া রউফ
[ad_1] দেশের শীর্ষস্থানীয় নারীভিত্তিক ম্যাগাজিন পাক্ষিক অনন্যার আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো অনন্যা সাহিত্য পুরষ্কার-১৪৩২ প্রদান অনুষ্ঠান। রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শনিবার (১৫ নভেম্বর) বিকালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও ভূপর্যটক মহুয়া রউফ। পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে…
-

চতুর্থ শিল্প বিপ্লব প্রস্তুতি: সাইবার সিকিউরিটি
[ad_1] চতুর্থ শিল্প বিপ্লব ও তার প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আজকে নজর দেওয়া হবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সাইবার সিকিউরিটির সম্পর্ক নিয়ে। চতুর্থ শিল্প বিপ্লব বা 4IR-এর অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে তথ্য-প্রযুক্তি। 4IR একদিকে যেমন তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করে সুসংগঠিত হচ্ছে তেমনই তথ্য-প্রযুক্তির সামগ্রিক পরিসর তথা সাইবার স্পেসকে বাড়িয়েছে বহুগুণে। এই মিথস্ক্রিয়ায় চতুর্থ শিল্প বিপ্লব আর তথ্য-প্রযুক্তি…
-

দেশি-বিদেশি বিষয় নয়, সবাই এক হয়ে খেলে ভারতকে হারাতে চান শমিত
[ad_1] নেপালের পর এবার ভারত ম্যাচ সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছেন হামজা-জামালরা। ১৮ নভেম্বর ঢকায় এশিয়ান কাপ বাছাইয়ে লড়াইয়ে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। তবে দলে স্থানীয় ও প্রবাসীদের খেলোয়াড়দের মধ্যে দূরত্বের কথা শোনা যায়। অনেক সময় মাঠেও এর প্রভাব থাকে। এ নিয়ে শনিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম…
-

সিঙ্গাপুরগামী তেলের ট্যাংকার জব্দ করেছে ইরান
[ad_1] সিঙ্গাপুরগামী পেট্রোকেমিক্যাল কার্গো বহনকারী একটি ট্যাংকার জব্দ করেছে ইরান। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটি ‘অবৈধ কার্গো পরিবহনের’ অভিযোগে জব্দ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ইরান নিশ্চিত করেছে যে, তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস উপসাগরের জলসীমায় সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে ওই তেলের ট্যাংকারকে আটক করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর…