পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

[ad_1]

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিচালনা পর্ষদ ভেঙে তিন মাসের জন্য ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই অ্যাডহক কমিটির প্রধান করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

বিসিবির এই অ্যাডহক কমিটির মূল দায়িত্ব আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে বলে আনিয়েছেন বিসিবি প্রধান তামিম।

আগামী নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিম ইকবাল। এবার জানালেন, নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।’

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *