[ad_1]
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর আবার জামায়াতে যোগ দিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ৪০ জন নেতা–কর্মী।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।
আজ বৃহস্পতিবার রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার শাখার আয়োজনে এক যোগদান অনুষ্ঠানে তাঁরা জামায়াতে যোগ দেন।
[ad_2]
Source link

Leave a Reply