প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

[ad_1]

আগের দিন গতকাল বুধবার ঢাকার সাতটি সরকারি কলেজের কয়েক শ শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে মানববন্ধন করে কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করার দাবি জানান। তাঁদের আশঙ্কা, এই কাঠামো বাস্তবায়িত হলে কলেজগুলোর শিক্ষাব্যবস্থা ক্ষতির মুখে পড়বে। শিক্ষার্থী ভর্তির সুযোগ কমে যাবে, শিক্ষকদের পদ-পদবি নিয়েও জটিলতা দেখা দেবে। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে নারীশিক্ষার সুযোগও হুমকির মুখে পড়বে। এ জন্য শিক্ষকেরা বলছেন, সাতটি কলেজ ক্যাম্পাসকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার পরিবর্তে পৃথক ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো) স্থাপন করে কলেজগুলোকে এর অধিভুক্ত করা উচিত। যাতে বর্তমান ব্যবস্থা বহাল থাকে। নাম ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ থাকলেও আপত্তি নেই।

মূলত শিক্ষকদের এই কর্মসূচির প্রতিক্রিয়া হিসেবেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা আজ ঢাকা কলেজ ক্যাম্পাসে জমায়েত হন এবং সেখানে গণমাধ্যমের কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন। অভ্যন্তরীণ পরীক্ষা বয়কট করে তাঁরা এই কর্মসূচি পালন করেন। অবশ্য, কিছু বিভাগে কিছু কিছু শিক্ষার্থী অভ্যন্তরীণ পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকেরা।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *