নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে র‍্যাব-১১

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও র‍্যাব-১১।


সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।


গোপন সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রি করে আসছিল।


অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে র‍্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *