[ad_1]
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আগের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং আগের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
[ad_2]
Source link

Leave a Reply