নারী সাফে খেলবে না পাকিস্তান

[ad_1]

আগামী ২৫ মে থেকে ৭ জুন, ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সাত দেশের খেলার কথা থাকলেও গতকাল জানা গেছে, পাকিস্তান খেলবে না। খেলতে হলে ভারতে যেতে হবে। কিন্তু তারা ভারতে যাবে না। পাকিস্তান ফুটবল ফেডারেশন তার সরকারের কাছে অনুমতি পায়নি।

তবে ঢাকায় সাফের অফিস সূত্রে জানা গেছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছিল। কিন্তু সেটাও নাকি অতিক্রম করে গেছে। নাম এন্ট্রি করার সময়ের পরে জানিয়েছে তারা খেলবে না। পাকিস্তান না আসায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপকে নিয়ে হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

অন্যদিকে নেপালের ফুটবলও খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই। তারাও ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে। তবে সাফ সব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সাফ সূত্রে জানা গেছে, পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *