[ad_1]
সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। সম্মেলন সফল ও বাস্তবায়ন করার জন্য একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তা যথাসময়ে জমা দেন। তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিলেও তাঁর বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। দুই দিন অপেক্ষার পর গতকাল মঙ্গলবার সশরীর তিনি নির্বাচন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে দেখা করেও এর সুরাহা পাননি। এমনকি লিখিত আবেদন করলেও আবেদনপত্র গ্রহণ করা হয়নি।
ওমর ফারুক বলেন, ‘আমার মনোনয়নপত্র যদি বাতিল হয়ে থাকে, তাহলে বিষয়টি আমাকে অফিশিয়ালি জানানোর কথা থাকলেও জানানো হয়নি। আমি বৈধ প্রার্থী না অবৈধ প্রার্থী, সেটাও জানি না। কী কারণে আমাকে প্রতীক দেওয়া হয়নি, সেটাও জানি না। অথচ ২০ সেপ্টেম্বর শনিবার সম্মেলন।’
[ad_2]
Source link

Leave a Reply