পুকুরে প্রাণ গেল চাচাত ভাই-বোনের 

[ad_1]


পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫  

পুকুরে প্রাণ গেল চাচাত ভাই-বোনের 

আজিবুল ও রাবেয়া 


পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাত ভাই-বোন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু দুটি হলো— ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা সীমান্ত ইসলাম জানিয়েছেন, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে আজিবুল ও রাবেয়া বাড়ির পাশে মালেক মণ্ডলের মালিকানাধীন ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের মরদেহও উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/শাহীন/রফিক



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *