রাজধানীতে ‘রাজু ও বেলচা মনির’ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

[ad_1]

ঢাকার আদাবরে স্থানীয় ‘রাজু গ্রুপ’ ও ‘বেলচা মনির গ্রুপের’ মারামারিতে আহত একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

নিহত রিপন ওরফে নিপুর (৩৫) বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি ‘রাজুর গ্রুপের’ রাজুর চাচাত ভাই।

রিপনের বিরুদ্ধে ‘নারী নির্যাতন’ ও ‘মারামারির অভিযোগে’ ভোলার তজুমদ্দিন ও বোরহান উদ্দিন থানায় মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।

সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, সকালে আদাবর ১৭ নম্বর এলাকার ‘রাজু গ্রুপ’ ও ১০ নম্বর এলাকার ‘বেলচা মনির গ্রুপের’ মধ্যে মারামারি হয়। সেসময় ‘বেলচা মনির গ্রুপের’ লোকজন রাজুর চাচাত ভাই রিপনকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

তিনি বলেন, স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রিপন মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, উভয় গ্রুপই মাদক কারবারির সঙ্গে যুক্ত। এ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/এমপি



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *