[ad_1]
ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক করবে আইসিসি
টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশের ওপর কোনো শাস্তি বা জরিমানা দেবে না আইসিসি। বরং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক করার সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।
খেলা
ক্রীড়া প্রতিবেদক
নিজেদের দাবিতে অনড় থাকায় এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো ধরনের শাস্তি বা জরিমানার মুখে পড়তে হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আজ আইসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানালে গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি। এর পরপরই আইসিসি বাংলাদেশকে ঘিরে নেওয়া সিদ্ধান্তগুলো প্রকাশ করে।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপ পরিস্থিতির পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।
আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক অনুপস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে আইসিসি এতে সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপেই অংশ নিচ্ছে না বাংলাদেশ।
আইসিসি আরও জানায়, বাংলাদেশের রয়েছে গর্ব করার মতো ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেট উন্নয়নে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০ কোটির বেশি সমর্থক নিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজার। তাই বাংলাদেশের ক্রিকেটের বিকাশে আইসিসি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটে যেন কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব না পড়ে, সেটিও নিশ্চিত করবে সংস্থাটি।
পরে বিসিবি আলাদা করে দুটি বিষয় তুলে ধরে। প্রথমত, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বকাপ না খেলায় বিসিবির ওপর কোনো আর্থিক, খেলা-সংক্রান্ত বা প্রশাসনিক জরিমানা কিংবা শাস্তি আরোপ করা হবে না। দ্বিতীয়ত, বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যাওয়ার অধিকার সংরক্ষিত থাকবে। আইসিসির বর্তমান বিধিমালার আওতায় এই অধিকার বিদ্যমান এবং তা অক্ষুণ্ন থাকবে।
এ ছাড়া আইসিসির সঙ্গে বিসিবি ও পিসিবির সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে এই আয়োজন আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি এবং পরিচালনাগত শর্তাবলির অধীন থাকবে। উল্লেখ্য, ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে বাংলাদেশের।
আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে এটি বাংলাদেশকে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পরিবর্তন করবে না। বিসিবিসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করে যাচ্ছি।’
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

[ad_2]
Source link
Leave a Reply